প্রাচীণতম বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে এমপি

সিলেটের বিশ্বনাথ পৌর শহরের প্রাচীণতম বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী।

এ সময় শিক্ষার্থী উপস্থিতি কম এবং শিক্ষার পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। গত ১৪ সেপ্টেম্বর সোমবার ৩টার দিকে পূর্বঘোষণা ছাড়াই এমপি এ বিদ্যালয় পরিদর্শন করেন।

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গত সোমবার রামসুন্দার অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে যান। বিদ্যালয়টিতে কাগজে-কলমে একটি শ্রেনীতে ৩০ শিক্ষার্থী থাকলেও এদিন মাত্র ক্লাসে ১৪জন শিক্ষার্থীর উপস্থিতি পান এমপি।

পরিদর্শনকালে সংসদ সদস্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এমপির আকস্মিক পরিদর্শনে এলাকাবাসী সন্তুষ্ট। এমন উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।

এসময় এমপি শিক্ষক-শিক্ষিকার উদ্দ্যেশে বলেছেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে হবে। যাতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পায়। এভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না।

সরকার শিক্ষাখাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছে, কিন্তু সে অনুযায়ী ফলাফল পাওয়া যাচ্ছে না। কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকলে শুধু শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য পূরণ হয় না। কোথাও অব্যবস্থাপনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমপি শিক্ষক সংকটের বিষয়ে বলেছেন, সারা দেশে শিক্ষক সংকট রয়েছে। উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে। এবিষয় শিক্ষামন্ত্রনায়ে গিয়ে অবহিত করব। বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি লিখিতভাবে অবহিত করার জন্য এমপি বিদ্যালয়ের শিক্ষকদের জানান।

এমপি আরও বলেছেন, এটি সরকারি একটি বিদ্যালয়ে এ বিদ্যালয়ে এসএসসির পরীক্ষার ফলাফল আরও ভাল করতে হবে। প্রয়োজন হলে পরীক্ষার তিন মাস পূর্বে বিদ্যালয়ে কোচিং এর ব্যবস্থা করতে হবে। যাতে শিক্ষার মান আরও উন্নত হয়।