খাগড়াছড়িতে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি, ০৩-১০-২০২৬:
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩রা অক্টোবর) সকালে জেলা ওলামা দলের উদ্যোগে খাগড়াছড়ি পৌর টাউন হলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এমএন আবছার।
সভায় খাগড়াছড়ি ওলামা দলের আহ্বায়ক মাওলানা সফিকূল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য এড মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, মাওলানা রেজাউল করিম মিসবাহ। এই সময় সভায় সংগঠনের নেতাকর্মী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠার ইতিহাস, পাশাপাশি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা। মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে ভূমিকা রাখার কথাও তুলে ধরা হয়।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়াসহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মাগফেরাত কামনা করা দোয়া মোনাজাত করা হয়েছে।
চাইথোয়াই মারমা খাগড়াছড়ি থেকে, মোবা ০১৫৫০৬০৫১৫৬।






















