সাতক্ষীরায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আয়োজনে র‍্যালি বের হয়। র‍্যালি পরবর্তীতে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জ কাউসার আজিজ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার সহ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মহড়ায় গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধারকাজের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।