রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গোদাগাড়ী উপজেলা, গোদাগাড়ী পৌরসভা ও কাঁকনহাট পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিশাল কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “একটি স্বার্থান্বেষী মহল, জামায়াত, এনসিপি এবং পলাতক ফ্যাসিস্ট চক্র সিন্ডিকেট করে দেশকে অস্থিতিশীল করার জন্য ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চক্রান্ত করে জনগণের রক্তে অর্জিত শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে চায়। কিন্তু বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বেঁচে থাকতে কোনো অপশক্তিকে দেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”

বক্তারা আরও বলেন, “ফ্যাসিবাদ ও তাদের দোসরদের যেকোনো চক্রান্ত রুখে দিতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী রাজপথে সদা প্রস্তুত রয়েছে।”

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ: উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক মাহবুব, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহশানুল হক টুকু।

যুবদল নেতৃবৃন্দ: রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা যুবদলের সদস্য মাহফুজুর রহমান ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্য সচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরসালান।

ছাত্রদল নেতৃবৃন্দ: উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দীন বিদ্যুৎ ও সদস্য সচিব কাওসার আলী এবং পৌর ছাত্রদলের মোবিন।

এছাড়াও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।