জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গ্রীন গার্ডিয়ান আওয়ার্ড ২০২৬

“গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৬”-এর লক্ষ্য হলো জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধি, তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করা।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ‘অক্সিজেন ব্যাংক অফ বাংলাদেশ-এর আয়োজনে “গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, পরিবেশকর্মী, শিক্ষাবিদ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অক্সিজেন ব্যাংক অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ও জিএমআইটি (GMIT)-এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ‘গ্রিনলিফ ম্যাগাজিন’-এর সংগঠক ও সম্পাদক তাসলিম হাসান হৃদয়।

সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের মাঝে কয়েকটি ধাপে ‘গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বিশেষ করে বৃক্ষপ্রেমী সংগঠক, সমাজসেবী ব্যক্তিত্ব এবং জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের এই সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা, দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এবং তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।