শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক। উদ্বোধনী ম্যাচে উদ্ভিদবিজ্ঞান বিভাগকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হিসাববিজ্ঞান বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন, বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশী ও সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক জসিম মিয়া, সদস্য আব্দুল আলিম, সহযোগী সদস্য সাবিকুর রহমান আকাশ প্রমুখ।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে আরও প্রাণবন্ত করতেই এ আয়োজন করা হয়েছে।