তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি।

এর অংশ হিসাবে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ৪ নভেম্বর বিকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক বিশাল দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

তারই অংশ হিসাবে সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, প্রাচার সম্পাদক নাজমু হুদা, বিএনপি নেতা ইসমাইল হোসেন বাবু, শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনসহ যুবদল ছাত্রদল কৃষকদল ও বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।