প্রচলিত আইনে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা করে সরকার গণমাধ্যমকে সহায়তা করতে চায়। ভবিষ্যতে যেন রাজনৈতিকভাবে কোনো সরকার এর অপব্যবহার করতে না পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়, বরং একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি এ ক্ষেত্রে বাকস্বাধীনতা অক্ষুণ্ন রেখে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমানে গণমাধ্যম খাতে নানা ধরনের সমস্যা রয়েছে। সাংবাদিকদের বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম কমিশন গঠন, অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত সংকটসহ বিভিন্ন বিষয় সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মন্ত্রী আরও বলেন, প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিকতার পরিচয় ও অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা জরুরি। বর্তমানে অনেক অনলাইন সংবাদমাধ্যম সম্পর্কে সরকারের কাছে পর্যাপ্ত তথ্য নেই। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে গেলেই বাকস্বাধীনতার প্রশ্ন সামনে আসে। তাই গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখেই এসব সমস্যার সমাধান করতে হবে।
তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার নামে অশালীন ভাষার ব্যবহার, ব্যক্তিগত আক্রমণ ও সাইবার হয়রানির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। সাইবার সিকিউরিটি আইন বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের এ ধরনের আইনের অপব্যবহারের কোনো অভিপ্রায় নেই।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ক্ষমতায়নেও সরকার সহযোগিতা করতে আগ্রহী। তাঁদের সংগঠনের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা, প্রশিক্ষণ এবং প্রকাশনা তালিকাভুক্তির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশেষ প্রশিক্ষণ ও কর্মপরিবেশ উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, নারীদের অবহেলা করার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই; বরং নারীদের কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।
প্রতিমন্ত্রী নারী ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন, তার আমলেই নারীদের অবৈতনিক শিক্ষাসহ নারী ক্ষমতায়নের ভিত্তি রচিত হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের উদাহরণ টেনে ইয়াসের খান চৌধুরী জানান, বর্তমানে এই মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এবং নিমকো’র (NIMCO) উপ-মহাপরিচালক সবাই নারী। সরকারের মধ্যে নারী-পুরুষ বৈষম্যের কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।
প্রতিমন্ত্রী নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু, সভাপতি ফাহমিদা আহমদ, সাধারণ সম্পাদক লাবিন রহমান, অর্থ সম্পাদক শাহনাজ পলি, সহ-সভাপতি শিরিন সুলতানা ও শারমিন রিনভী উপস্থিত ছিলেন।

প্রচলিত আইনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: তথ্যমন্ত্রী
দেশের প্রচলিত আইন ও বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, এর বাইরে ভিন্ন কোনো উপায়ে বা অযৌক্তিক শর্তে তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সাথে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘উনি বিদেশে অবস্থান করছেন এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমেই আমরা উনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি বিমানে আসবেন নাকি বর্ডার দিয়ে আসবেন তা নিয়ে ওনাদের দলের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। আদতে দেশে ফেরার কোনো বাস্তব পদক্ষেপ উনি নেননি। মূলত দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক (রিলেভ্যান্ট) থাকার কৌশল হিসেবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এসব গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।’
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড। দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ৩৭ বিলিয়ন ডলারের রিজার্ভসহ অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই তারা অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের অর্থ লুটপাট ও গণহত্যা চালিয়ে যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তার ব্যক্তিগত বক্তব্য বা কৌশলের চেয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের প্রচলিত আইন এবং এক্সট্রাডিশন চুক্তি অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনা হবে। বর্তমান সরকার এখন জনগণের কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় পূর্ণ মনোযোগ দিচ্ছে।’
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক বা হিন্দু-মুসলমান ইস্যু হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করছে, যা তাদের স্থানীয় রাজনীতির ফায়দা লোটার কৌশল মাত্র।’