সাতক্ষীরার কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক ভার্সুয়াল মিটিং-এর মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হলো। স্কুলের সাথে সাবেক শিক্ষার্থীদের মেলবন্ধনের জন্য এবং স্কুলের সার্বিক উন্নয়নের জন্য এই কমিটি কাজ করবে।

হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি ইলিয়াস হোসেনকে আহবায়ক কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
উপদেষ্টা হিসেবে আছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হযরত আলী, শিক্ষক মো. ইসমাইল হোসেন, শিক্ষক মো. আব্দুল আজিজ, শিক্ষক এসএম আতিকুর রহমান মিলন এবং কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম (ছাত্র প্রতিনিধি)।

কমিটিতে আছেন আহবায়ক- আব্দুল লতিফ কাজল (এসএসসি-১৯৯৯), যুগ্ম আহবায়ক- রুহুল আমিন (এসএসসি-১৯৯৮), হাসানুজ্জামান (এসএসসি-২০০০), শিমুল (এসএসসি-২০০১), মো. নাজমুল ইসলাম (এসএসসি-২০০২), সদস্য সচিব-আসাদুজ্জামান আসাদ (এসএসসি-২০০৩), সদস্য (দপ্তর সম্পাদক ও স্কুল সমন্বয়ক)- কবিরুল ইসলাম (এসএসসি-১৯৯৯) এবং সদস্যরা হলেন- মুন্নি (এসএসসি-২০০৩), নাজমুল হোসেন (এসএসসি-২০০৪), সরোয়ার হোসেন রিন্টু (এসএসসি-২০০৫), বাইজীদ (এসএসসি-২০০৬), সেলিম হোসেন (এসএসসি-২০০৮), আবু তৌহিদ (এসএসসি-২০১২), মো. সাইফুল্লাহ (এসএসসি-২০১৬), মেহেদী (এসএসসি-২০২০) ও শাহারিয়ার মাহমুদ সুজন (এসএসসি-২০২২)।