কিশোরগঞ্জের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা গোবিন্দপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের পর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকেই একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গন এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাশেদুল ইসলাম, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান, কিশোরগঞ্জ জেলা পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, মাজাহারুল ইসলাম, সহকারী শিক্ষক আবুল ফজল মুরাদ, এস এম সালাউদ্দিন,গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আকবর হোসেন ডিলার,পানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান সদস্য সচিব গোবিন্দপুর সচেতন নাগরিক সমাজ,।
গোবিন্দপুর সচেতন নাগরিক সমাজের অন্যতম মোঃ নাজমুল হোসেন, প্রভাষক ফরিদুজ্জামান পলাশ এসআরডি কলেজ হোসেনপুর, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হান্নানসহ কৃষক, শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
বাঙালির চিরন্তন সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিনব্যাপী বর্ণিল এক উৎসবের আয়োজন করা হয়। মেলা, মেধা অন্বেষণ এবং লোকজ অনুষঙ্গের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মহোৎসবে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতি উৎসবের প্রধান আকর্ষণ ছিল একটি বর্ণিল শোভাযাত্রা। এতে গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া নানা অনুষঙ্গ প্রাণবন্ত হয়ে ওঠে।
বাদ্যযন্ত্রের সুরে সুর মিলিয়ে বাঙালির সংস্কৃতিকে তুলে ধরা হয়। উৎসবের অন্যতম অংশ ছিল শিশুদের জন্য আয়োজিত প্রতিযোগিতা। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল দেশ ও সংস্কৃতি নিয়ে কিশোর মনের ভাবনা প্রকাশ। আনন্দঘন পরিবেশে রঙিন পোশাক, বাহারি মুখোশ এবং ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে অংশগ্রহণকারীরা পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।


















