কিশোরগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ৃকিশোরগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রাব্বি মিয়া (২২) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪, কিশোরগঞ্জ।

গ্রেফতারকৃত মোঃ রাব্বি মিয়া (২২) কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-১৮(০৩)২৩, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ২০(ক) এর ০৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

১৭ নভেম্বর ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ১৮:২০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মোঃ রাব্বি মিয়া (২২) কিশোরগঞ্জ সদর থানার যশোদল মধ্যপাড়া এলাকার মোঃ ইসলাম উদ্দিনের ছেলে।

এসআরবি সুত্র জানায় , সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এসআরবি-১৪। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে। পরে বয়লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।