কিশোরগঞ্জের হোসেনপুরে অসহায় সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে আর্ত মানবতার সেবায় “ছাত্র ও যুব সেবা সংঘের” উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং পরিচালনা করেন সংগঠনের সভাপতি মো. সোহেল মিয়া।

মো. শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু বক্কর. মোঃ মজনু মিয়া, কারী সুরুজ আলী, আ. মোতালিব, আ: কাদির, মোঃ আহাদ মিয়া, মোঃ খায়রুল ইসলাম, মাজাহারুল ইসলাম, আরমান মিয়া,ফাহিম মিয়া, মোঃ বাদল মিয়া প্রমুখ।

তারা বক্তব্যে বলেন, শীত আমাদের অনেকের কাছে উপভোগের মনে হলেও অসহায় দরিদ্র অসংখ্য মানুষের কাছে শীতের কষ্ট হয়ে উঠে অসহ্য অসহনীয় অথচ দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারনে আপনার আমার একটি মানবিক ইচ্ছা আর প্রচেষ্টাই যথেষ্ঠ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’।

দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা এসব কথা বলেন।