কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নওশাদ কে গ্রামবাসীর সংবর্ধনা

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গ্রামবাসীর উদ্যোগে নবগঠিত কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩রা জুন) বিকেলে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গোবিন্দপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের এলাকাবাসী। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী, সৎ ও ভদ্র স্বভাবের জন্য এলাকায় পরিচিত ছিলেন নওশাদ। জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে বহু আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে তিনি নিপীড়ন ও কারাবরণও সহ্য করেছেন।
বক্তারা আরো বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার এই মূল্যায়ন শুধু দলের জন্য নয়। এজন্যই এলাকাবাসী সংবর্ধনার আয়োজন করেন।
মোঃ সোহেল রানা সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, বিশেষ অতিথি ছিলেন জহিরুল ইসলাম জমশেদ সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেনপুর উপজেলা ছাএদল আরো বক্তব্য রাখেন মাওলানা হাফিজ উদ্দিন মোঃ হারুন মাষ্টার
মোঃ মোরাদ মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ পুর ইউনিয়ন ছাএদল সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেনপুর উপজেলা ছাত্রদল আশিক আহমেদ উপজেলা ছাত্রদল,মুরাদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদল, ছাত্রদল নেতা সাগর আহমেদ প্রমুখ।
রাফিউল ইসলাম নওশাদ বলেন, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা প্রচারে নিজেকে নিবেদিত রেখেছি। দল আমাকে মূল্যায়ন করেছে, এলাকাবাসী যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। এই অনুপ্রেরণা নিয়ে আগামীতে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।’
সমাজসেবক মোঃ সোহেল রানা বলেন, রাফিউল ইসলাম নওশাদ একজন প্রতিভাবান নেতা। তাকে সংবর্ধনা দিতে পেরে এলাকাবাসী আনন্দিত হয়েছে।


















