নেত্রকোনার মদনে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের আহব্বায়ক কমিটি গঠন

নেত্রকোনা মদনে ২ জুন মঙ্গলবার হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানাযায়, উপজেলার মাঘান ইউনিয়নের অলক চৌধুরীকে আহব্বায়ক ও রামান্দ বিশ্বশর্মাকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়েছে। পত ২ জুন জেলা কমিটি স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট্য আহব্বায়ক কমিটি দেয়া হয়।
উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, উপজেলায় হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান কল্যাণ ফ্রন্টের ৩৪ সদস্য বিশিষ্ট্য আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে,আমি নতুন কমিটিকে স্বাগতম জানাই পাশাপাশি সবাইকে নিয়ে সুন্দর ভাবে কাজ করার আহবান করছি।
আহব্বায়ক অলক চৌধুরী জানান, আমাকে আহবায়ক করায় আমি জেলা কমিটিকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি।আমি সবার সহযোগিতায় উপজেলার হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট সংগঠনকে শক্তিশালী করতে চাই।






























