খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাটিরাঙ্গা উপজেলায় বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইউপিডিএফ জড়িত নয় বলে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জেলার মাটিরাঙ্গা উপজেলার যৌথখামার এলাকায় গতকাল শনিবার রাতে এক বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সাথে ইউপিডিএফকে জড়িয়ে ‘সাউথইস্ট এশিয়া জার্নাল’সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয় এবং এ ধরনের কোন ঘটনার সাথে ইউপিডিএফের ন্যূনতম সংশ্লিষ্টা নেই বলে জানিয়েছেন সংগঠনটির খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা।
রোববার (২১ জুন) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে অংগ্য মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে কোন ঘটনা ঘটলে সঠিক তদন্ত ছাড়াই ইউপিডিএফকে জড়ানো একটি রেওয়াজে পরিণত হয়েছে। ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে রাষ্ট্রীয় একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এ ধরনের ঘৃণ্য অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তিনি মাটিরাঙ্গায় গুলির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ইউপিডিএফের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার না করে সঠিক ও বস্তুুনিষ্ট সংবাদ প্রচারের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতি আহŸান জানিয়েছেন। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।




























