গোপালগঞ্জের মুকসুদপুরে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুরে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (৮ মে) বেলা ১২ টায় উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটরা গ্রামের ভুক্তভোগী পরিবারের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে আতিয়ার রহমান তাঁর লিখিত বক্তব্যে বলেন, ” আমি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় কিছু আওয়ামী লীগের ফ্যাসিস্ট সমর্থীত ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইমদাদুল হক এবং তার ভাই সৌদি প্রবাসী, মক্কা আওয়ামী লীগের সদস্য নিজামুল হক আমার পৈত্বিক সম্পত্তি দখল নিতে, আমার নামে হয়রানী মূলক চাঁদাবাজী মামলা দায়ের করে হয়রানী করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইনের কাছে সুবিচার প্রার্থনা করি।
উল্লেখ্য মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান রনী আহম্মেদের মধ্যস্থতায় ইমদাদ গং আমাকে ২০২৩ সালে জোর করে তিন শত টাকার স্টাম্পে উক্ত ব্যপারে আপোষনামা মূলক স্বাক্ষর রাখে।
তখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় আমি এর কোন প্রতিবাদ করতে পারি নাই। উপস্থিত সংবাদ কর্মীদের মাধ্যমে বিষয়টি সম্পর্কে দেশবাসিকে অবহিত করিলাম।”

















