চুরাশিয়ান গৌরীপুরের চা চক্র ও পিঠা উৎসব অনুষ্ঠিত

‘বন্ধুত্ব-সহমর্মিতা-সহযোগিতা’ এই শ্লোগানে ময়মনসিংহের চুরাশিয়ান গৌরীপুরের চা চক্র ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি/২৬) সন্ধ্যায় গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এসএসসি ব্যাচ’৮৪ এর আয়োজনে এই চা চক্র ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুরাশিয়ান রিয়াজুল হাসনাত। সঞ্চালনা করেন জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন প্রকৌশলী আক্তারুজ্জামান, মূয়েতাসুর রহমান হুমায়ূন, সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, আব্দুল লতিফ, আলী ওসমান তুহিন, মাদুজা সুলতানা, এমদাদ হুসেন, রুহুল আমীন, আব্দুল হক, মাসুদ আলম মুকুল, খায়ের উদ্দিন রতন, আব্দুল মোতালিব, আব্দুল খালেক, জয়নাল আবেদীন, মনহর উদ্দিন প্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে চুরাশিয়ান বন্ধুরা আবেগে আপ্লুত হয়ে বলেন, আমাদের এই বন্ধুত্ব আজীবন অটুট থাকুক এবং আমরা একজন আরেকজনকে সহযোগিতা করবো।
পিঠা উৎসবের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন চুরাশিয়ান এমদাদুল হক, সায়েদুর রহমান, নূরুল ইসলাম মিতা, মাহবুব আলম মামুন, প্রদ্যুত কুমার দাস, উম্মে জহুরা নূর জলি, আব্দুল মতিন, বি আম্মা রোকেয়া, সোহরাব উদ্দিন, হাবিবুর রহমান, সৈয়দ আজহার, আব্দুল লতিফ, পনির, আযম হান্নান প্রমুখ।






























