জন্ম আমার || মোস্তফা কামাল মাহ্দী

জন্ম আমার
মোস্তফা কামাল মাহ্দী
এই দেশেতে জন্ম আমার এই দেশেতে এই সুখ,
আলো, বায়ু দিয়ে ঘেরা জুড়ায় সবার বুক।
এই দেশের মাটি যেন সোনার চাইতে খাঁটি,
কৃষাণ ফলায় শস্যদানা করিয়া পরিপাটি।
শিল্পী যত আছেন তারা আঁকেন সুন্দর ছবি,
বর্ণমালা দিয়ে লিখেন কত কবিতা কবি।
নদী-নালা যত আছে এই দেশেতে ঘিরে,
শহর-বন্দর থাকে মেতে লোকজনেরও ভীড়ে।
জন্ম আমার এই দেশেতে, এই দেশেতে মৃত্যু,
সারা বছর কাটে ভাবনায় ঘিরে ছয়টি ঋতু।















