জাহিদ হাসান টুকুনের সুস্থতায় যশোরের রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা

দৈনিক যশোর-এর প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে ভর্তি হওয়ার পর তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ে।

রোগের অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা তাঁর ওপেনহার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আশু সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য রাজগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি এসএম রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দৈনিক যশোর-এর রাজগঞ্জ প্রতিনিধি হেলাল উদ্দিনসহ রাজগঞ্জ প্রেসক্লাব-এর সকল সাংবাদিক দোয়া কামনা করেছেন।

সকলের প্রার্থনা, মহান আল্লাহ তাআলা যেন জাহিদ হাসান টুকুনকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁকে পূর্ণ সুস্থ অবস্থায় কর্মময় জীবনে ফিরিয়ে আনেন। আমিন।