ঝালকাঠির কাঠালিয়ায় মা ইলিশ সংরক্ষণে নদ-নদীতে নিয়মিত টহল

ঝালকাঠির কাঠালিয়ায় শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা ইসলামের নেতৃত্বে উপজেলার আওতাধীন বিভিন্ন নদ-নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অভিযান চলাকালে নদ-নদীতে ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগের কর্মকর্তারা তদারকি করছেন। নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলার নদ-নদীগুলোতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
























