টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একটি ট্রফির অপেক্ষা। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি বাংলাদেশ। দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে টস জিতেছে ভারত। প্রথমে তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।
চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। তারা চার ম্যাচ জিতেছে, একটি টাই করেছে আফগানিস্তানের বিপক্ষে। আর সবমিলিয়ে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচ, দুটি ম্যাচ হেরেছে ভারত আর আফগানিস্তানের কাছে।






























