দক্ষ চালক পলাশ মণ্ডলকে সংবর্ধনা দিল নিসচা বগুড়ার শিবগঞ্জ-মোকামতলা

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে দক্ষ চালক হিসেবে পলাশ মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও দায়িত্বশীল চালকের গুরুত্ব তুলে ধরে পলাশ মণ্ডলের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এ সময় নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে দক্ষ ও প্রশিক্ষিত চালকের কোনো বিকল্প নেই। একজন চালকের সামান্য অসতর্কতা যেমন বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, তেমনি একজন সচেতন ও দক্ষ চালক অনেক মানুষের জীবন নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই চালকদের নিয়মিত প্রশিক্ষণ, ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান এবং দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
নিসচার নেতৃবৃন্দ বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না; চালক, যাত্রী ও পথচারী—সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি দক্ষ ও মানবিক চালকদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি। সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও শিবগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন।
এ সময় নিসচার সহ-সভাপতি ইমরান আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, সহ-সভাপতি শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও জয়নাল আবেদিন নয়ন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গণি,।
মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু, সিহাবুল ইসলাম সজিব, রাইসুল ইসলাম, পলাশ মণ্ডল, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সমাজ সেবক ফেরদৌস, নাজমুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























