দর্শকপ্রিয় হচ্ছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মকিবুল হাসানের নতুন গান ‘চোখের নিচে কাজল তোমার’

দর্শক-শ্রোতাদের মাঝে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে উদীয়মান কণ্ঠশিল্পী মকিবুল হাসানের নতুন গান ‘চোখের নিচে কাজল তোমার’। মুক্তির পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক শ্রোতা নিজ নিজ টাইমলাইনে গানটির প্রশংসা করে কণ্ঠশিল্পীকে ধন্যবাদ জানাচ্ছেন।
মকিবুল হাসান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নম্বর রাজিবপুর ইউনিয়নের একজন উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী। তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেল “মকিবুল হাসান অফিসিয়াল” থেকে গানটি প্রকাশ করা হয়। ‘চোখের নিচে কাজল তোমার’ গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন মকিবুল হাসান নিজেই।
গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার নূর আলম মামুন এবং সংগীতায়োজন করেছেন বর্তমান সময়ের আলোচিত সংগীত পরিচালক জয় দেব সবুজ। গানটির ভিডিও নির্মাণেও রাখা হয়েছে নান্দনিকতা। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন মকিবুল হাসান ও সমাপ্তি আফরিন।
এ প্রসঙ্গে সংগীত পরিচালক জয় দেব সবুজ বলেন, “মকিবুল হাসান আগামীর সম্ভাবনাময় শিল্পী। এই গানটি সে খুব ভালোভাবে গেয়েছে। ইতিমধ্যে গানটি অনেকের মন জয় করেছে। আশা করি এটি সবার হৃদয়ে জায়গা করে নেবে।”
কণ্ঠশিল্পী মকিবুল হাসান বলেন, “গান আমার নেশা। ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে আমার পথচলা। আমার বাবা একজন কৃষক, ছোটবেলা থেকেই তার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করেছি। কাজ ও পড়াশোনার ফাঁকে গান গুনগুন করতাম। অনেকেই আমার গান শুনে উৎসাহ দিত। নিজের লেখা গান ডায়েরিতে রাখতাম, ভুল থাকলেও হাল ছাড়িনি। বিশ্বাস ছিল একদিন শিল্পী হব।”
তিনি আরও বলেন, “এখন কিছু সুযোগ পেয়েছি, তাই নতুন উদ্যমে গানের জগতে ফিরেছি। বর্তমান প্রজন্মের জন্য ভালো গান ও মানসম্মত ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করছি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
















