দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি ব্রাক অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্য্যক্ষদর্শীরা জানান, বীরগঞ্জ থেকে গোলাগঞ্জের দিকে দ্রæত গতিতে যাওয়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এবং যাত্রীরা গরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেণ।

নিহত ব্যক্তি হলেন পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুরহাট বৈরবাড়ী বাড়ি গ্রামর মৃত দেবারু মোহাম্মদের ছেলে আজিজুল ইসলাম (৫৬)।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোতারেমা ফাতেমা জানান, দুর্ঘটনার পর মোট আটজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ভাতিজা ফিরেজুল ইসলাম জানান, আজিজুল ইসলাম সকালে আনসার ভিডিপির প্রশিক্ষণ নিতে ইজিবাইকে করে বীরগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কৈকুড়ি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।