নওগাঁর মান্দায় ২১ পরিবারের যাতায়াতের রাস্তা বেড়া দিয়ে বন্ধের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলার কুশুম্ভা ইউনিয়নের কুসুম্বা ডাঙ্গাপাড়া এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত যাতায়াতের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জন বক্তির বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত ২১টি পরিবার।
ভুক্তভোগীদের অভিযোগ, কুসুম্বা ডাঙ্গাপাড়া গ্রামের কুবাদ আলীর ছেলে হোসেন আলী, মৃত মজিববের ছেলে ইয়াছিন ও মৃত বাহার আলির ছেলে মোজাম্মেলের মিলে একই এলাকার গ্রামের আল মামুন, শাহীন, আবেদ আলী ও শহিদুলসহ ২১টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।
ফলে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন কার্যত ব্যাহত হচ্ছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত হোসেন আলীর সাথে কথা বলে তিনি জানান আমার কবলাকিত জমিতে আম গাছ লাগিয়ে জমিতে বেড়া দিয়েছি, আমি কাউরো যাতায়াতের রাস্তা বন্ধ করিনি।
এ বিষয়ে কুশুম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল বলেন,“বিষয়টি আমি অবগত হয়েছি । এটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।”
এদিকে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান“এ ধরনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ জোরপূর্বক সরকারি বা চলাচলের রাস্তা বন্ধ করলে তা আইন বিরোধী।
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবিলম্বে রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।






























