ছিনতাই মামলার আসামীসহ ৩জন গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবির সাজা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ৩জন মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ড দেয়া হয়েছে| শনিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানাপুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,মাদকের আড্ডা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ উপজেলার কুজাইল বাজারে থানাপুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন| অভিযানে মাদক সেবনরত অবস্থায় দূর্গাপুর গ্রামের আজিজ খানের ছেলে রিফাত খান(৩৯) কে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে আরো ১০০টাকা অর্থ দন্ড প্রদান করেন| এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন আলী (২৭) ও মেয়ে স্বপনা খাতুন (৩৫) কে মাদক সেবনরত অবস্থায় ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে স্বপনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০টাকা অর্থদন্ড এবং স্বপনা খাতুনকে ৭মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো ১০০টাকা অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন| দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা|

ছিনতাই মামলার আসামীসহ ৩জন গ্রেফতার

কাজী আনিছুর রহমান,রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ছিনতাই মামলার একজন আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে| শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে|
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গত বৃহস্পতিবার ভোরে নওগাঁ-নাটোর আঞ্চলিক সমহা সড়কের রাণীনগর উপজেলার চকের ব্রীজ এলাকায় ব্যবসায়ীদের পথরোধ করে ও মারধর করে নগদটাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে| এঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী বগুড়ার আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের শফির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন| দায়েরকৃত মামলার প্রাথমিক তদন্তে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভড়া গ্রামের আলেফ হোসেনের ছেলে মিঠু হোসেন (৩৪) এর নাম ওঠে আসে| গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়|
এছাড়া একই রাতে উপজেলার কচুয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের ইনছার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৩৮) ও জেমস আহম্মেদ (২৮) কে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতরা মারপিট মামলার আসামী ছিল| গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা|