নেত্রকোণার মদনে হাওরে কৃষক দল, ধান কাটার কর্মসূচি পালন

নেত্রকোণা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় মদন উপজেলায় কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কাটার কর্মসূচি পালন করেছে উপজেলা কৃষক দল।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) উপজেলার উতিপুর হাওরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস। উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে কৃষক দলের নেতাকর্মীরা হাওরের পানিবন্দি ও শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে সহযোগিতা করেন।
এসময় তারা বলেন, কৃষকের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






























