পার্বত্যাঞ্চলকে উন্নত ও সমৃদ্ধ করতে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী মীর মো. হেলাল

শুধুমাত্র অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গড়তে হলে মানবসম্পদের উন্নয়ন অপরিহার্য।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ সনদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি একথা বলেন।

প্রতিমন্ত্রী মীর মোঃ হেলাল উদ্দিন বলেন, পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে রংধনুর মতো একটি সুন্দর জাতি গঠন করে, এই পার্বত্য অঞ্চলকে আরও উন্নত এবং সমৃদ্ধ করতে হবে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বর্তমান ভাইস চেয়ারম্যান হলেন শেখ ছালেহ্‌ আহাম্মদ।

এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য অর্থ (যুগ্মসচিব) সুমন বড়ুয়া, সদস্য-পরিকল্পনা (উপসচিব) (অ:দা:)জাহিদ ইকবাল, পা:চ: উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উচ্চমান সহকারী রাজু পালিত সহ বোর্ডের কর্মকর্তা কর্মচারী, জেলার গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রশিক্ষণ নেওয়া ২০০ জন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট, ৫০ জন নারীকে সেলাই মেশিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে দুপুরে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।