বৃষ্টিতে ভেজা ধানের চারা গজানো রোধে কৃষি বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ

টানা বৃষ্টি বা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মাঠের পাকা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন দেশের কৃষককূল। কাটা ধান সময়মতো শুকাতে না পারায় এবং স্তূপ করে রাখার ফলে সৃষ্টি হওয়া ভ্যাপসা গরমে ধানে দ্রুত চারা (অঙ্কুর) গজিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একবার চারা গজিয়ে গেলে সেই ধানের বাজারমূল্য কমে যায় এবং চালের মানও নষ্ট হয়।
এই সংকটময় মুহূর্তে কৃষকদের ফসল রক্ষায় জরুরি কিছু বৈজ্ঞানিক পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। প্রতিকূল আবহাওয়ায় রোদ না থাকলেও নিচের পদ্ধতিগুলো ব্যবহার করে ধানের অঙ্কুরোদগম সাময়িকভাবে থামিয়ে রাখা সম্ভব:
লবণ পানির ব্যবহার:
সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর পদ্ধতি হলো সাধারণ লবণের দ্রবণ। প্রতি ১০০ কেজি ভেজা ধানের জন্য ৫ কেজি লবণ মিশ্রিত পানি (৫% দ্রবণ) ধানের স্তূপে স্প্রে করলে চারা গজানো কয়েকদিন পিছিয়ে দেওয়া যায়। লবণ ধানের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে অঙ্কুরোদ্গম প্রক্রিয়াকে মূর্ত করে তোলে।
আগাছানাশকের মাধ্যমে অঙ্কুর নিয়ন্ত্রণ:
যদি বৃষ্টির কারণে দীর্ঘ সময় ধান শুকানো সম্ভব না হয়, তবে নির্দিষ্ট কিছু আগাছানাশক ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:প্রিটিলাক্লোর গ্রুপের আগাছানাশক। এটি প্রতি লিটার পানিতে ২-৩ মিলি মিশিয়ে স্প্রে দিলে বীজের অঙ্কুরোদগম থামানো যায়।
তথ্যটি লিখেছেন সরকার এগ্রো প্রাইভেট লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মিঠুন সরকার।
























