নরসিংদীর বেলাবোতে পেঁস্তা আলু চাষে স্বাবলম্বী শাহিন মিয়া

নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পেঁস্তা আলু চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক শাহিন মিয়া। অল্প পুঁজি বিনিয়োগ করে কৃষিকাজে লাভের আশায় বুক বেঁধেছেন তিনি। মাত্র ১ হাজার টাকার বীজ রোপণ করে প্রায় ৩ লাখ টাকার আলু বিক্রির আশা করছেন এই কৃষক।
শাহিন মিয়া সংবাদ কর্মী রুদ্রকে জানান, কৃষিকাজের প্রতি আগ্রহ থেকেই তিনি পেঁস্তা আলু চাষ শুরু করেন। সীমিত পুঁজি নিয়ে চাষাবাদ শুরু করলেও ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি। আবহাওয়া অনুক‚লে থাকলে এবং ফলন ভালো হলে কাক্সিক্ষত পরিমাণ আলু বিক্রি করতে পারবেন বলে আশা তাঁর।
তার মতো আরও অনেক কৃষকদের দিন দিন পেস্তা আলু চাষ করতে আগ্রহ বাড়ছে।
স্থানীয় বারৈচা এলাকার কৃষি ও কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের কাছে এমন উদ্যোগ হতে পারে অনুপ্রেরণার উৎস। অল্প পুঁজি নিয়ে কৃষিকাজ শুরু করে লাভবান হওয়ার সম্ভাবনা থাকায় অনেকেই কৃষির প্রতি আগ্রহী হতে পারেন।
তবে উৎপাদন খরচ, ফলনের পরিমাণ এবং বাজারদরের ওপর নির্ভর করবে শাহিন মিয়ার প্রকৃত লাভ। তাঁর প্রত্যাশা, পেঁস্তা আলু বিক্রি করে ভালো আয় করতে পারবেন এবং কৃষিকাজের মাধ্যমে নিজের আর্থিক অবস্থার আরও উন্নতি ঘটাতে পারবেন।
এ বিষয়ে বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “কৃষিকাজে আধুনিক পদ্ধতি ও উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে কৃষকরা আরও লাভবান হতে পারবেন। শাহিন মিয়ার মতো কৃষকদের উদ্যোগ কৃষির প্রতি অন্যদের পেস্তা আলু চাষে আগ্রহী করে তুলতে পারে।
তবে ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সঠিক পরিচর্যা, রোগবালাই দমন এবং বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে।”























