ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে নির্বাচনী আচরণবিধি অবিহিতকরণ সভা অনুষ্টিত হয়। আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান।

ঈশ্বরগঞ্জ ৮-আসনের প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভায় উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙ্গলের প্রার্থী ফখরুল ইমাম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য (ছাতা প্রতীকের)এড.আওরঙ্গজেব বেলাল ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি।

এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, থানা অফিসার ইনচার্য আজম সহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।