ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন আইসিটি প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মতো ৩দিনের সরকারী সফরে নিজ নির্বাচনী এলাকায় আসেন ইয়াসের খান চৌধুরী এমপি।
রাষ্ট্রীয় সফরের প্রথম দিন বৃহস্পতিবার প্রতিমন্ত্রী নান্দাইলে আগমন করে জেলা পরিষদ ডাক বাংলোতে পৌছলে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্য আল আমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।এসময় প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে ডাক বাংলোতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়। শুভেচ্ছা শেষে সফরের প্রথমেই ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুলের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, আমি সাংবাদিকদের উন্নয়নে নান্দাইল সহ সারা দেশের সাংবাদিকদের জন্য আমি কিছু করতে চাই।
এছাড়াও পেশাদারিত্বের আধুনিকায়নে দেশের সকল সাংবাদিকদের প্রশিক্ষনের আওতায় আনা হবে। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি এবি সিদ্দিক খসরু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি আলম ফরাজি, গফরগাওয়ের সিনিয়র সাংবাদিক আতাউর রহমান মিন্টু,অধ্যাপক মাহবুবুর রহমান বাবুল সহ প্রমুখ।
মতবিনিময় সভায় নান্দাইল প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় নান্দাইল উপজেলা সহ গফরগাঁও প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।অপরদিকে একই দিনে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় ও পরিচিতি সভা করেন।






























