ময়মনসিংহে অসহায় নারীদের মাঝে চাউল বিতরণ

ময়মনসিংহ জেলা প্রশাসনের সুবিধা বঞ্চিত নারীদের মাঝে বুধবার মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরণ করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং সামাজিক সংগঠন শুকতারা কল্যাণ সংস্থা (এস কে এস),শাপলা মহিলা সংস্থা (এস এম এস) এর সহযোগিতায় সুবিধা বঞ্চিত নারীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে (১ এপ্রিল) তারিখে চাউল বিতরণ করা হয়। মানবিক সহায়তার এই উদ্যোগটি জেলার অসহায় ও দুস্থ নারীদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম।আগত অতিথিরা বলেন প্রাকৃতিক দুর্যোগ কিংবা আর্থিক সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক ও সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতে এই কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়।কর্মসূচীতে নগরীর গাঙ্গিনা পাড় রমেশর এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচী সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।