ময়মনসিংহে জিয়া পরিষদের আলোচনা সভা-দোয়া মাহফিল

ময়মনসিংহ জেলা-মহানগর ও বাকৃবি শাখা আয়োজিত মঙ্গলবার বিকেলে নগরীর চরপাড়াস্থ লবঙ্গ রেস্টুরেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ -৪ সদর আসন থেকে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সংগঠক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জহির আলী।

সাবেক ছাত্র নেতা ও মহানগর বিএনপি জেষ্ঠ্য নেতা কাজী রানা, সাবেক তুখোর ছাত্র নেতা মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া,জেলা বিএনপি জেষ্ঠ্য নেতা আলহাজ্ব এম এ হান্নান খান।বাকৃবি জিয়া পরিষদ এর সহ-সভাপতি ওয়াহিদা ইয়াসমিন লিপি।

উদ্ধোধনী বক্তব্য রাখেন জিয়া পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ইন্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান।মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া পরিষদ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ড.সামছুল আলম ভূঁঞা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মোঃ ইউসুফ লিটন।