ময়মনসিংহে নতুন কুড়ি শিক্ষার্থীদের স্পোর্টস

ময়মনসিংহ হলে পেশা,পরিবার পাবে ভরসা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অংশগ্রহণে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ইং। (শনিবার) বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীএমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৪-আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।
এসময় জেলার সংসদীয় আসনের সংসদ সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন সহ জেলার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১২ থেকে ১৪ বছর বয়সি প্রতিযোগীদের অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।আয়োজকরা জানান, খেলাধুলার পাশাপাশি শৃঙ্খলা, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






























