ময়মনসিংহে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক

ময়মনসিংহে যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। (বৃহস্পতিবার) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

জেলা প্রশাসক বলেন, স্কাউটরা সবসময় দেশের সেবায় প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব। তিনি সবাইকে নিজেদের ঘরের মতো দেশকেও পরিচ্ছন্ন রাখা ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে শুরু হয়ে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।অভিযানে বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।