ময়মনসিংহে শব্দদূষণ প্রতিরোধে স্টিকার বিতরণ

ময়মনসিংহে শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক স্টিকার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান কর্মসূচিতে উপস্থিত থেকে যানবাহনের চালক ও সাধারণ মানুষের মাঝে স্টিকার বিতরণ করেন।এ সময় তিনি অকারণে হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শব্দদূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন জানায়, শব্দদূষণ নীরব নয়-সরব ঘাতক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত এ কর্মসূচির উদ্দেশ্য হলো শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। স্টিকার গুলোতে “অকারণে হর্ন নয়, ধৈর্য রাখুন” বার্তা তুলে ধরা হয়।কর্মসূচিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি শব্দদূষণ মুক্ত,শান্ত ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।