ময়মনসিংহ নগরীতে যৌথ বাহিনীর নিরাপত্তা টহল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখার লক্ষ্যে বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে একটি সমন্বিত নিরাপত্তা মহড়া দেওয়া হয়।
মহড়াটি ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কোতোয়ালী থানা পুলিশের সমন্বয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল-মহড়া কার্যক্রম পরিচালনা চলমান রয়েছে।
মহড়ায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আশরাফুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহরাওয়ার্দী হোসেন সহ কোতোয়ালি থানার অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই যৌথ মহড়ার মাধ্যমে নির্বাচন কালীন সময়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়টি আরও সুদৃঢ় করা হয়েছে।






























