ময়মনসিংহ নগরে সড়কের কাজে তদারকি সিটি প্রশাসক রোকন

ময়মনসিংহ বিভাগীয় শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সেহড়া ডিবি রোডে নির্মাণাধীন আরসিসি ঢালাই সড়কের নির্মাণকাজ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রোকুনোজ্জামান রোকন।

মঙ্গলবার তিনি দুপুরে নির্মাণাধীন সড়কটি পরিদর্শনকালে নির্মাণকাজে ব্যবহৃত উপকরণ ও ঢালাইয়ের কাজসহ সার্বিক নির্মাণমান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্মাণকাজের অগ্রগতি ও মান নিয়ে কথা বলেন। এ সময় তিনি নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুযায়ী কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণ সামগ্রীর গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।