যশোরের রাজগঞ্জে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় রান্না ঘরের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে গিয়ে মোসলেম গাজী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের শৈলী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের কুদ্দুস গাজীর ছেলে এবং ৩ সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে- এদিন মোসলেম গাজী তার রান্না ঘরের বিদ্যুৎ সংযোগ মেরামত করতে যায়। পরে সেই তারে (ক্যাবল) বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
মোসলেম গাজীর মৃত্যুর খবরটি স্থানীয় গ্রামপুলিশ রহমত আলী নিশ্চিত করেছেন।






























