রংপুরের পীরগঞ্জ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিতু’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক,।
রংপুর জেলা পরিষদের প্রশাসক ও পীরগঞ্জ মহিলা কলেজের সভাপতি সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।
এ ছাড়া কলেজের শিক্ষক সাজেদুর রহমান রানা, হারুন-অর রশিদ, আজাদ মিয়া, শাহ আব্দুর রউফ কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাশা ও একাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।
কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি একজন শিক্ষার্থীর মানবিক, নৈতিক ও সামাজিক বিকাশের অন্যতম ভিত্তি। আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক শুভ সূচনা। তিনি শিক্ষার্থীদের মনোযোগ, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
পরিশেষে ফুলেল শুভেচ্ছা, স্মারক উপহার ও শুভকামনার মধ্য দিয়ে ২০২৬ সালের উক্ত কলেজের ২০৫ এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো হয়।
















