রাঙামাটিতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে যথাযথ মর্যাদা ও গাম্ভীর্যের সাথে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় রাঙ্গামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার আব্দুর রকিব, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে জুলাই শহীদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সম্প্রীতি, সুশাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমরা নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।