রাঙামাটিতে ট্যালেন্ট হান্ট ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে আঞ্চলিক ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব-চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন— আমাদের লক্ষ্য হলো জাতি, ধর্ম, বর্ণ বা গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন সাধন ও জীবনযাত্রার মান উন্নত করা; বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থার উন্নতির ওপর আমরা বিশেষ গুরুত্বারোপ করছি। এই গোষ্ঠীগুলোকে এগিয়ে নেওয়ার মাধ্যমে আমরা সবার জন্য অগ্রগতি ও উন্নত জীবনমান নিশ্চিত করতে চাই।
তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে শান্তি, উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা এবং উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি—এটিই আমাদের সরকারের মূল পথনির্দেশক নীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নিঃসন্দেহে বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলব।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব-চ্যাপ্টার এর সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা,সহ স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকালে রাঙামাটির কাউখালী উপজেলার মিতিঙ্গাছড়ি এলাকায় নবনির্মিত মিতিঙ্গাছড়ি সেতুর শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এছাড়া, রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন তিনি।






























