রাঙ্গামাটির লংগদু সরকারি মডেল কলেজ মাঠে জোন কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি পালন

বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন-এর উদ্যোগে রবিবার (২৬ জুলাই) সকালে লংগদু সরকারি মডেল কলেজ মাঠে “বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
এ কর্মসূচির আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। তাই প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও যথাযথ পরিচর্যা করে, তবে দেশব্যাপী ইতিবাচক পরিবেশগত পরিবর্তন সম্ভব।”






























