রাজশাহীর গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে গোদাগাড়ীতে সাধারণ শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। শনিবার (২৪ অক্টোবর, ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় গোদাগাড়ীর ডাইংপাড়া ও মাটিকাটার রেলগেট এলাকায় এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অল্লিউল্লাহ জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রচার সভায় প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট চেয়ে শ্রমিকদের প্রতি জোরালো আহ্বান জানান। এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন রফিকুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রফিকুল ইসলাম পাখি (টিয়া পাখি প্রতীক)।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন,(মোরগ প্রতীক),সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ গাজী(উট প্রতিক) এবং কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ (ক্রিকেট ব্যাট প্রতীক) শ্রমিকদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
সম্পূর্ণ নির্বাচনী সভাটি যৌথভাবে পরিচালনা করেন মতিউর রহমান ও ইব্রাহিম হোসেন উজ্জল। প্রচার সভায় বক্তা ও প্রার্থীরা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তারা সর্বদা পাশে থাকবেন। নির্বাচনকে কেন্দ্র করে গোদাগাড়ীর ডাইংপাড়া ও মাটিকাটা এলাকায় প্রার্থী এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের এই ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

























