খাগড়াছড়ির পানছড়িতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত-৩

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে সিএনজি উল্টে প্রাণ গেল ১২বছরের তানিয়ার, পরিবারের ৩জন যাত্রী আহত হয়েছে। জেলার পানছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে তানিয়া আক্তার(১২) নামে এক শিশু নিহত হয়েছে।

এ ঘটনায় তার মা, বড় বোন ও এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩শে অক্টোবর) সকালে পানছড়ি থেকে খাগড়াছড়ি সদরে ফেরার পথে লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া মাটিরাঙ্গার তবলছড়ির পুরাতন বড়নাল এলাকার আনোয়ার হোসেন ও ডেইজি আক্তারের ছোট মেয়ে। আহতরা হলেন তার মা ডেইজি আক্তার(৩৫), বড় বোন আঁখি আক্তার(১৭) ও বিজিবি সদস্য আব্দুর রাজ্জাক।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ির পাইলট ফার্ম এলাকা থেকে ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় তানিয়া।

নিহত শিশুর নানু মো: সিরাজুল ইসলাম বলেন, ‘আমার নাতনি তার মা ও বোনের সঙ্গে পানছড়ি থেকে খাগড়াছড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গেছে। আমরা কোনো মামলা করবো না।’

প্রত্যক্ষ দর্শীর সুত্রে জানা যায়, খাগড়াছড়ি পানছড়ি সড়কে সিএনজি দুর্ঘটনায় ১২বছরের তানিয়া নিহত, মা-বোন আহতের ঘটনায় শুক্রবার সকালে সড়কে ঝড়ে পড়লো তানিয়ার তাজা প্রাণ। পানছড়ি সড়কে দুর্ঘটনায় চাকা খুলে গেছে সুতরাং চাকা খুলে গিয়ে দুর্ঘটনা হলে ড্রাইভারের তেমন দোষ নেই। চালক পলাতক রয়েছে।
যাত্রী নুসরাত জাহান বলেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি চালককে দ্রæুত ধরে নিন। নিহত ১২বছরের তানিয়া, মা-বোন গুরুতর আহতের আত্মার শান্তি কামনা করছি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।