“নরসিংদীতে স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল

নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৪ অক্টোবর) বিকালে নরসিংদী শিশু একাডেমি হলরুমে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উপস্থিত ছিলেন নরসিংদী -৫ (রায়পুরা) আসনের সংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন বকুলসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশত নেতাকর্মী।
এসময় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






























