লালমনিরহাটের হাতীবান্ধায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক” সেমিনার

লালমনিরহাটের হাতীবান্ধায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ওস্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মুল প্রতিপাদ্য তুলে ধরেন দেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সায়েন্টিফিক অফিসার তানভীর আহমেদ ও রিপাজ উদ্দিন।
এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মুহাম্মদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবা উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন ও হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক প্রমুখ।
সেমিনারে উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীগণ অংশ নেয়।





















