সাজেকে অবরোধকারীদের ওপর হামলার পর সেনাবাহিনীর ‘গোলাগুলির’ নাটক, জনমনে আতঙ্ক

পার্বত্য জেলার টুরিজম স্পর্ট সাজেকে অবরোধকারীদের ওপর হামলার পর সেনাবাহিনীর ‘গোলাগুলির’ নাটক, জনমনে আতঙ্ক, সাজেকের উজোবাজারে এক নারীর ওপর সেনাবাহিনীর অমানুষিক নির্যাতনের অভিযোগ। তবে আইএসপিআর জানিয়েছে, সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছিল।

রাঙামাটির সাজেকের উজোবাজার এলাকায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালনকারী জনতার ওপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণের পর সেনাবাহিনী কথিত ‘গোলাগুলির’ নাটক সাজিয়ে জনগণকে ভীতি সন্ত্রস্ত করে রেখেছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনার বিবরনে জানা যায়, তিন দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার(২২শে অক্টোবর ২০২৬) সকাল থেকে তৃতীয় দফা সড়ক অবরোধ পালন করছিল উক্ত দ্ংুগঠনের নেতা-কর্মীসহ এলাকার সাধারণ জনগণ। তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে থাকে। পরে তারা উজোবাজারে গিয়ে সড়কের ওপর বসে পড়ে এবং সাজেক পর্যটন সড়কটি পুরোপুরি বন্ধ করে দেয়।

এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সাজেক ভ্যালী পর্যটনে আটকে পড়া পর্যটকদের গাড়ি বহর নিয়ে উজোবাজারে উপস্থিত হয়। অবরোধকারীরা সড়কটি ছেড়ে না দিলে এক পর্যায়ে সকাল ১১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা অবরোধকারী জনতার ওপর হামলা, লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে ছত্রভঙ্গ করে দেয় এবং পর্যটকদের গাড়ি বহর খাগড়াছড়ির দিকে সরিয়ে নিয়ে যায়।

সেনাবাহিনীর এই বর্বরোচিত হামলায় ৪০জনের অধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

এ হামলার পরপরই সেনাবাহিনী পরিকল্পিতভাবে সেখানে ‘‌‌‌সশস্ত্র গোষ্ঠীর সাথে কথিত গোলাগুলি’র নাটক মঞ্চস্থ করে। তারা উজোবাজারসহ আশে-পাশের বিভিন্ন স্থান থেকে থেমে থেমে গুলিবর্ষণ করে জনমনে ভীতি সঞ্চার করে। এমনকি ভয়ে পালাতে থাকা লোকজনের দিকে লক্ষ্য করেও গুলিবর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সেখানে সেনাবাহিনীর সাথে কারোর গোলাগুলি হয়নি, সেনাবাহিনী নিজেরাই একতরফাভাবে গুলিবর্ষণ করে জনমনে ভীতি সৃষ্টি করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

ইউপিডিএফ এক বিবৃতিতে সাজেকে ‘গোলাগুলির’ ঘটনাকে সর্বৈব মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে। বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, “মূলত পিসিজেএসএস সন্তু গ্রুপের একটি সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার ন্যায্য দাবিতে সাজেকবাসীর চলমান শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচাল করার অপচেষ্টার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা একতরফা বিভিন্ন দিকে গুলি বর্ষণ করেছে।”

অপর এক বিবৃতিতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ সাজেকে শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির সভাপতি উষাতন চাকমা বিবৃতিতে বলেছেন, “সাজেকবাসীর ন্যায্য দাবি এলাকা থেকে পিসিজেএসএস সন্তু লারমা গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে না নিয়ে, তাদের অত্যাচার ও সশস্ত্র সন্ত্রাস বন্ধ না করে, উল্টো নিরীহ সাজেকবাসীর উপর বিনা উস্কানিতে হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এই হামলা সন্ত্রাসীদের রক্ষার জন্যই করা হয়েছে।”

এদিকে, সেনাবাহিনীর হামলা ও গুলিবর্ষণের কারণে বর্তমানে উজোবাজারসহ আশে-পাশের এলাকায় আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। এলাকার লোকজন ভয়ে দোকানপাট ও ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হযেছেন বলে খবর পাওয়া গেছে।

তাদের তিন দফা দাবি বা শর্ত ছিল- ১. ৪৮ঘন্টা সময়ের মধ্যে পিসিজেএসএস সন্তু গ্রæুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে হবে, ২. পিসিজেএসএসের সদস্যরা কাউকে মৃত্যুর হুমকি দেবে না ও ৩. সেনা প্রশাসন কর্তৃক সাধারণ নিরীহ জনগণের ঘর-বাড়ি তল্লাশি ও হয়রানি করা যাবে না।

কিন্তু প্রশাসন দাবি বা শর্ত পূরণ না করায় গতকাল(বুধবার) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি আহŸায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

অপরদিকে রাঙামাটির সাজেকের উজোবাজারে এক নারীর ওপর সেনাবাহিনীর সদস্যরা অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২২শে অক্টোবর ২০২৬) বিকাল ৫টার সময় এ অমানবিক ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার নারীর নাম সমাপ্তি চাকমা(৩০), স্বামী: চিবাবু চাকমা, গ্রাম: উলুছড়া, সাজেক, রাঙামাটি।

ঘটনা বিবরনে জানা যায়, ভুক্তভোগী সমাপ্তি চাকমা তার বড় ভাইয়ের স্ত্রী অসুস্থতার কারণে দেখভাল করার জন্য খাগড়াছড়িতে যান। বৃহষ্পতিবার বিকেল ৫টার সময় তিনি খাগড়াছড়ি থেকে বাড়ি ফিরছিলেন। তিনি উজোবাজারে পৌঁছলে সেখানে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে অমানুষিকভাবে নির্যাতন করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশনের ডাকে অবরোধ পালনকালে বুহষ্পতিবার সকাল ১১টার সময় সেনাবাহিনী অবরোধকারী জনতার ওপর হামলা, বেপরোয়া লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এতে ৪০জনের অধিক নারী-পুরুষ আহত হন। এ ঘটনার জের ধরে সেনারা সমাপ্তি চাকমাকে নির্যাতন করেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

অপরদিকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার। তবে ইউপিডিএফ সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর গোলাগুলির খবর সত্য নয় বলে মন্তব্য করেছে।

পার্বত্য রাঙামাটির সাজেকের গঙ্গারাম বাজার এলাকায় স্থানীয় জনগণকে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহার করে সড়ক অবরোধ এবং পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ)। এ ঘটনায় সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে ভ্রমণরত অবস্থায় আটকা পড়া প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে ২০৩ব্রিগেড’র বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাজেকে আটকা পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পর্যটকবাহী যান চলাচলের সময় সকাল আনুমানিক ১০টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় অবরোধকারীরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে পর্যটকবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ পরিস্থিতিতে সেনাবাহিনী ও পুলিশের টহল দল অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেয়। তবে সকাল আনুমানিক ১০টা ৪৫মিনিটের দিকে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে বলে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে। পরে পর্যটকবাহী যানবাহন চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল আনুমানিক ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে আনুমানিক ৩০ থেকে ৪০রাউন্ড গুলিবর্ষণ করে বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। এ সময় আত্মরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যায়।

পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অবরুদ্ধ পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

প্রাথমিক তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সড়ক অবরোধ ও সহিংসতার ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে। স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর চলমান অভিযানের প্রেক্ষাপটে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছে।

আইএসপিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সহিংসতা পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা, পর্যটনশিল্প এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং স্থানীয় বাসিন্দাদের জোরপূর্বক অবরোধে সম্পৃক্ত করার অভিযোগ উদ্বেগের বিষয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, স¤প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং স্থানীয় জনগণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর।

অন্যদিকে রাঙ্গামাটি পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে প্রথম আলো-সহ কতিপয় সংবাদ মাধ্যমে বাঘাইছড়ির সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সাথে বৃহষ্পতিবার দুপুরে সেনাবাহিনীর গোলাগুলি চলেছে বলে যে খবর প্রচার করা হয়েছে তা সর্বৈব মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

বৃহস্পতিবার (২২শে অক্টোবর ২০২৬ এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, বৃহস্পতিবার কোন সশস্ত্র গোষ্ঠীর সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানকার জনগণের সাথে কথা বলে এমন খবরের সত্যতার বিন্দুমাত্র প্রমাণ মেলেনি।

মূলত পিসিজেএসএস সন্তু গ্রæুপের একটি সশস্ত্র গোষ্ঠীকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার ন্যায্য দাবিতে সাজেকবাসীর চলমান শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি বানচাল করার অপচেষ্টার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিজেরা একতরফা বিভিন্ন দিকে গুলি বর্ষণ করেছে বলে তিনি মন্তব্য করেন।

অংগ্য মারমা শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর বর্বর হামলা, লাঠিচার্জ, ঘরবাড়ি ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনেরও নিন্দা জানান। তিনি অবিলম্বে সাজেকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে উক্ত এলাকা থেকে পিসিজেএসএস সন্তু গ্রæুপের সশস্ত্র সদস্যদেরকে সরিয়ে নেওয়ার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, গত ১১ই অক্টোবর অবরোধ পালনকালে বিকেলে স্থানীয় সামরিক-বেসামরিক প্রশাসন দুই সংগঠন ও সাজেকবাসীর উত্থাপিত তিন দফা দাবি বা শর্ত মেনে নিলে ৪৮ঘন্টার জন্য সড়ক অবরোধ স্থগিত করা হয়। এরপর শর্ত পূরণ না হওয়ায় ১৫ই অক্টোবর আবার তারা অবরোধ পালন করে। পরে শারদীয় দুর্গোৎসবের কারণে ১৬থেকে ২১শে অক্টেবর অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়।