কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।






























